চার জেলায় ৬দিন বন্ধ থাকবে গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ছয় দিন শেরপুরসহ বৃহত্তর ময়মনসিংহের সাত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কারণ, আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত গ্যাসের সঞ্চালন লাইনে পিগিং করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
এ কার্যক্রম চলাকালে এলেঙ্গা, টাঙ্গাইল, মির্জাপুর ও চন্দ্রা এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিটিসিএল। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গত কয়েক দিন ধরে শেরপুর জেলা শহরে মাইকিং করে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি শহরবাসীকে জানিয়েছে।
টানা ছয় দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার সংবাদে গ্রাহকদের মধ্যে বিকল্প ব্যবস্থা হিসেবে কেরোসিন চালিত স্টোভ ও সিলিন্ডার গ্যাসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। অনেকে আবার মাটির চুলাও সংগ্রহ করছেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানিয়েছেন, আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত ২৪ ইঞ্চি ব্যাসের ১২৫ কিলোমিটার পাইপলাইনটির পিগিং শেষ হলে আগামী ২১ সেপ্টেম্বর বুধবার থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed