Main Menu

ছাত্রদল নেতা মুন্নাকে আটক করেছে র‌্যাব

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাকে আটক করেছে র‌্যাব।

রোববার রাত সোয়া আটটায় নগরীর সোবহানীঘাট এলাকার কয়েদীর মাঠ সংলগ্ন অস্থায়ী পশুর হাট থেকে তাকে আটক করা হয়।

রাত ১২টায় র‌্যাব-৯ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্নাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের ওয়ারেন্টভুক্ত মামলার (নং ১৭, তাং ১৭-১০-২০১৪ইং) পলাতক আসামী হিসেবে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার এড়ানোর জন্য মুন্না দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে নগরীর শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed