ইউটিউবে ভিডিও দেখলেই মিলবে অর্থ
তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেকেরই ধারণা, এলোমেলো নেট সার্ফিং কেবল অবসর সময় কাটানোর উপায় মাত্র। কিন্তু জানেন কি, ইন্টারনেটে সময় কাটানো আপনার কাছে বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জনের রাস্তা হয়ে উঠতে পারে? আপনার ফোনে বা ল্যাপটপে যদি ইন্টারনেট ডেটার অভাব না থাকে, আর ইউটিউবে ভিডিও দেখার কাজটা যদি আপনার খারাপ না লাগে, তাহলেই আপনি ইন্টারনেট সার্ফিং-এর মাধ্যমে রোজগার করতে পারবেন।
ব্যাপারটা যতই অবিশ্বাস্য মনে হোক না কেন, ঘটনাটা সত্য। নেট জগতে বেশ কিছু ইউটিউব চ্যানেলের ওয়েবসাইট রয়েছে যে সাইটগুলোতে গিয়ে আপনি ভিডিও দেখলে আপনাকে টাকা দেবে চ্যানেল কর্তৃপক্ষ।
রোজগারের পরিমাণ আরও বাড়বে যদি আপনি ভিডিওর নীচে কোনও কমেন্ট বা সাজেশন রাখতে পারেন। অন্য বন্ধুবান্ধবদের যদি রেফার করতে পারেন সাইটটি তাহলেও পাবেন অতিরিক্ত কমিশন।
প্রশ্ন হল, কোন কোন ওয়েবসাইট মারফত টাকা রোজগার সম্ভব? অনেকগুলো ওয়েবসাইটই রয়েছে যারা টাকা দেয়। তাদের মধ্যে কয়েকটি হলো পেড২ইউটিউব (paid2youtube), স্বোগবাকস (swagbucks), ইউ-কিউবজ (you-cubez), সাকসেসবাকস (Successbux), স্লাইডজয় (Slidejoy) ইত্যাদি।
এগুলোর প্রত্যেকটিই পিটিসি বা পেইড টু ক্লিক সাইট। এই সাইটগুলোতে বিজ্ঞাপনদাতারা প্রচুর বিজ্ঞাপন দেবেন আপনার ভিডিওর ফাঁকে ফাঁকে। আপনাকে সেগুলোতে ক্লিক করতে হবে। তা থেকেই পেপ্যাল-এর মতো ভার্চুয়াল ওয়ালেটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে।
এক একটি সাইটের কার্যপদ্ধতি এক এক রকমের। যেমন ধরুন, স্লাইডজয় থেকে যদি আপনি রোজগার করতে চান তাহলে স্রেফ এর অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্টল করে নিন। আপনার ফোনটি যখনই লকড হয়ে যায়, তখনই এই অ্যাপ আপনার ফোনে ক্রমাগত বিজ্ঞাপন প্লে করতে থাকে। আবার যখনই ফোনটি আনলক করবেন তখনই বিজ্ঞাপন চলা বন্ধ হয়ে যাবে। ঘন্টা প্রতি এই পদ্ধতিতে প্রায় ৩৮ টাকা রোজগার করা সম্ভব।
অর্থনীতি বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী, পিটিসিগুলো থেকে মাসে ৩৫ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed