তাহিরপুরে মাদক সম্রাট রাজ্জাক ফের গ্রেফতার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের আদালতে বিচারাধীন আট মাদক চোরাচালান মামলার আসামী তাহিরপুরের মাদক সম্রাট রাজ্জাক ফের ভারতীয় মদের চালান সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আবদুর রাজ্জাক ওরফে রাজ্জাক উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত হাছন আলীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলার শীর্ষ মাদক সম্রাট রাজ্জাক রবিবার ভোরে সীমান্তের ওপার থেকে কার্টুন ভর্তি অফিসার্স চয়েজ মদের বোতল নিয়ে নিজ বাড়িতে প্রবেশ করার পর গোপন সংবাদের ভিক্তিতে থানার এসআই একেএম জালাল উদ্দিন ও এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করেন। এরপর কার্টুন খুলে পুলিশ তার হেফাজতে থাকা ৫৬ বোতল অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করে।
এ ব্যাপারে মাদক চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনে রাজ্জাকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্ল্যেখ্য, গত দেড়যুগে মাদক চোরাচালান ও ব্যবসার কারনে রাজ্জাক ও তার ছেলে জাহাঙ্গীর এবং তাদের সহযোগীরা একাধিকবার মাদক সহ গ্রেফতার হলে আদালতে ১০টি মামলা বিচারাধীন ছিল। দুটি মামলায় স্বাক্ষ্য প্রমাণের অভাবে আদালত থেকে অব্যাহতি পেলেও নতুন করে আরো একটি মাদক চোরাচালান মামলায় রবিবার পুলিশের হাতে রাজ্জাক গ্রেফতার হয়েছে।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed