Main Menu

বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঘরে স্ত্রী থাকার পরও বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগ উঠেছে জগন্নাথপুরের এক যুবকের বিরুদ্ধে। এ অভিযোগে সিলেট নগরীর টিলাগড় ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ওই তরুণীকেও। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল মেজর এস এ এম ফখরুল ইসলাম খানের নেতৃত্বে¡ ও এএসপি সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম সেনুর মিয়া (২৮)। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের মো: মাখন মিয়ার পুত্র।
র‌্যাব সূত্র জানায়, সিলেট শহরতলীর মেজরটিলা জাহানপুর এলাকার ১৮ বছর বয়সী এক তরুণী গত ৪ সেপ্টেম্বর নিখোঁজ হয়। এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে র‌্যাব-৯ এর কাছে অভিযোগ এবং শাহপরান থানায় একটি জিডি এন্ট্রি করা হয়। এ প্রেক্ষিতে র‌্যাব-৯ তরুণীকে উদ্ধারে তৎপরতা শুরু করে। তদন্তকালে র‌্যাব জানতে পারে, অভিযুক্ত সেনুর মিয়ার সাথে ওই তরুণীর মোবাইল ফোনে পরিচয় হয়। নিজ বাড়িতে বিবাহিত স্ত্রী থাকা সত্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৪ সেপ্টেম্বর সকালে সেনুর মিয়া মেয়েটিকে বাড়ি হতে নিয়ে যায়। পরবর্তীতে সিলেট-মৌলভীবাজারের বিভিন্ন স্থানে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করে। মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে তাকে আটকে রাখা হয় এবং চায়ের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাকে অনেকটা অজ্ঞান করে ফেলা হয়। গত ৯ সেপ্টেম্বর মেয়েটিকে একটি মাইক্রবাস যোগে বিয়ের কথা বলে সিলেটে নিয়ে আসে ওই যুবক। র‌্যাব-৯ এর গোয়েন্দা এই বিষয়টি জানতে পারে এবং রাত আনুমানিক ৯টায় নগরীর টিলাগড় ইকোপার্ক এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে র‌্যাবের একটি বিশেষ দল।
র‌্যাবের এএসসি ও সহকারী পরিচালক (মিডিয়া) সুজন চন্দ্র সরকার জানান, জিজ্ঞাসাবাদে তরুণী ঘটনার বিস্তারিত বর্ণণা দেয় এবং সেনুর মিয়ার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করে। অভিযুক্ত সেনুর মিয়ার এসব ঘটনার স্বীকারোক্তি প্রদান করলে তরুণীর লিখিত এজাহারের ভিত্তিতে আটককৃত আসামীকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed