Main Menu

সিলেটে মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয়তাবাদী মহিলাদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী’ উপলক্ষে সিলেট মহানগর মহিলাদলের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা শুক্রবার নগরীর তাতীপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহিলাদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর মহিলাদলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ এর পরিচালনায় অনুস্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের বীর সেনাপতি জনগণের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম’র স্বাধীনতা পদক সরিয়ে ফেলার কার্যকলাপ রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত। এই সিদ্ধান্তে শুধু জিয়াউর রহমানকে হেয় করা হচ্ছে না, বরং স্বাধীনতা সংগ্রামে যারা অসামান্য অবদান রেখেছেন, তাদের সকলের জন্য চরম অবমননাকর। সরকারের এই সিদ্ধান্ত শুধু সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা প্রতিহিংসাপরায়ন, গণবিচ্ছিন্ন ও ঔদ্ধত্যপূর্ণ। এর ফলে স্বাধীনতা পরবর্তী সময়ে পদকপ্রাপ্ত বরণ্য ব্যক্তিবর্গকে অবমাননা করা হচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহিলাদল নেত্রী জাহানারা ইয়াসমীন, পাপিয়া বেগম, মিনারা হোসেন, রাহেলা জেরিন কানন, রেহেনা ফারুক শিরিন, বিলকিস জাহান চৌধুরী, খালেদা বেগম হেনা, তানিয়া রহমান, হাফসা বেগম, রেজিয়া বেগম, রিনা বেগম, সুমী রেজা, সামিয়া বেগম, সানজিদা বেগম, হাফসা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share





Related News

Comments are Closed