কানাইঘাটে নিখোঁজের ৪দিন পর শ্রমিকের লাশ উদ্ধার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের লাশ চারদিন পর অর্ধ গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার নাম বাহার উদ্দিন (৪৫)। তার বাড়ি পৌরসভার বায়মপুর গ্রামে।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে পাথর বোঝাই একটি স্টীল নৌকা একটি খেয়া নৌকাকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। খেয়া নৌকা থেকে তাৎক্ষনিকভাবে বেশ কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ হন বাহার উদ্দিন। শুক্রবার সকালে সুরমা নদীর রামপুর ঘাটে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। বাহার উদ্দিনের লাশে পচন ধরায় সকাল ১১টায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনার তার স্ত্রী খয়রুন নেছা পাথর বোঝাই স্টীল নৌকার মালিকসহ ৩ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দাখিল করেন। বিষয়টি প্রাথমিকভাবে সমাধান হওয়ায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed