Main Menu

তাহিরপুরে টিনের ঘর সহ ৪টি গরু আগুনে পুড়ে ছাই

Manual7 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে টিনের ঘর সহ ৪টি গরু ও ধানের ভাড়ালে থাকা ৪০ মণ ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার বাদাঘাট ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে টিনের চালা ঘরে বৃহস্পতিবার মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে সিরাজ মিয়ার বসত ঘরের লাগোয়া দক্ষিণের পৃথক একটি টিনের ঘরে ২টি গাভী গরু, ২টি বাছুর ও ভাড়ালে ৪০ মণ ধান ছিলো। ঐ ঘরে পরিবারের লোকজন পিপিলিকা তাড়ানোর জন্য রাতে ঘরের ভেতর ছাই ছিটিয়ে দিয়ে আসলে মধ্যরাতে পুরো ঘরে আগুন ধরে যায়। আগুনে গরু, টিনের ঘর ও ভাড়ালে থাকা ধান পুড়ে সম্পূর্ণ রুপে ভস্মিভুত হয়ে যায়।
বাড়ির মালিক সিরাজ মিয়া জানান এতে তার প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code