Main Menu

ছাতকে বিদুৎস্পৃস্টে যুবকের মৃত্যু

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিদুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের সুতারখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলাল আহমদের (২২) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুতারখালি গ্রামের ক্বারী ইন্তাজ আলীর বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ করার সময় মিস্ত্রী বিলাল আহমদ পানির পাম্পের সাথে সংযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed