Main Menu

সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-১৯৩৩) সোমবার বিকালে দক্ষিণ সুরামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি ক্বিন ব্রিজের মুখ থেকে ভাবনা পয়েন্ট হয়ে দক্ষিণ সুরমার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কতমতলী পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা হোটেল শ্রমিকদের নিম্নতম মজুরী ১০ হাজার টাকা, নিয়োগ পত্র ও পরিচয় পত্র প্রদান, সাপ্তাহিক ছুটি ও ঈদ বোনাসের জন্য হোটেল মালিকদের প্রতি দাবী জানান। দাবী না মানলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।
দক্ষিণ সুরমা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মিন্টু মিয়ার সভাপতিত্বে ও হোটেল শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বশির মিয়ার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদিক মিয়া, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম, সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের অর্থ সম্পাদক রমজান আলী ফটু, ইউসূফ জামিল, সফর আলী খান, মো. জমির আলী, রফিকুল ইসলাম উজ্জল, মহিদুল ইসলাম, আজির হোসেন, হারুনুর রশিদ, দেলোওয়ার আহমদ, মোজাম্মেল হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed