জকিগঞ্জে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাজলসার ইউনিয়নের কাজলসার গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত নববধূ রেহা বেগম মানিকপুর ইউনিয়নের বাল্লা গ্রামের সুহেল আহমদের স্ত্রী ও কাজলসার গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে। তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ তিনেক আগে রেহা বেগমের বিয়ে হয় বাল্লা গ্রামের সুহেল আহমদের সাথে। তিনদিন আগে রেহা বাবার বাড়িতে আসেন। সোমবার সকালে তাকে বসত ঘরের বাইরের একটি গাছের ডালের সাথে গলায় গামছা পেচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed