Main Menu

সিলেটে সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল


বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সফল অর্থমন্ত্রী, বৃহত্তর সিলেটের উন্নয়নের রুপকার আলহাজ্ব এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুস্টিত হয়েছে।
বিপুল সংখ্যক মুসল্লী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সোমবার বাদ আছর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাতা রহমান কোকো’র রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, নিখোজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক আহŸায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির শাহীন, বিএনপি নেতা সৈয়দ মঈনুদ্দীন সোহেল, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, বিএনপি নেতা মুকুল মোর্শেদ, একেএম তারেক কালাম, আফরোজ মিয়া, আহমেদুর রহমান চৌধুরী মিলু, মুফতী নেহাল উদ্দীন, আবুল কাশেম, ইলিয়াস মেম্বার, আবুল কালাম, আব্দুল লতিফ খান, বজলুর রহমান ফয়েজ, তানজীর রহমান বন্ধন, উজ্জল রঞ্জন চন্দ, আফজাল উদ্দীন, আজির উদ্দীন, আল মামুন খান, সিরাজুল ইসলাম, মাসুক মিয়া, ডা. এম এ হক, ওলামা দল নেতা মুফতী সাদিকুর রহমান, বিএনপি নেতা কয়েস আহমদ সাগর, আব্দুল মুক্তাদির খান, মোশতাক আহমদ, শাহ জুনেদ আহমদ, আব্দুল মুকিত, ছাত্রদল নেতা এম.এ মালেক, আমিনুল ইসলাম মামুন, সোহেল ইবনে রাজা, আলী আকবর রাজন, আব্দুল হামিদ চৌধুরী ও মনসুর খান প্রমুখ।
এদিকে সোমবার সকাল ১১টায় মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। জিয়ারতের পুর্বে সিলেট বিএনপির পক্ষ থেকে এম সাইফুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

BNP pic -- 05.09.16এদিকে একইদিন বাদ জোহর বিএনপি, অঙ্গ-সহযোগি সংগঠন সমূহের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয় ও মিলাদ মহাফিলে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াসের চৌধুরী জুবের, মুক্তিযোদ্ধা দল সিলেট মহানগর শাখার সদস্য সচিব ডা. নাজমুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান, মেট্রোপলিটন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মুফতি নেহাল উদ্দিন, আব্দুস সত্তার মামুন, সেলিম আহমদ মাহমুদ, আলী আহমদ হিরা, কামাল হাসান জুয়েল, আলা উদ্দিন আলাই, দেলওয়ার হোসেন চৌধুরী, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক রফিকুল বারী রোমান, মন্তাজ হোসেন মুন্না, সেলিম আহমদ, হারুনুর রশিদ রাসেল, ফয়জুল ইসলাম সুমন, আব্দুল­াহ শফি সাহেদ, মোস্তাকুর রহমান রুমন, সোহেল আহমদ, আব্দুস সোবাহন, ওয়াহিদুস সামাদ পাপ্পু, শরিফ উদ্দিন মেহেদী, সোহেল আহমদ, হুসেন আহমদ রুহুল, জাকির হোসেন, সাহেদ আহমদ, আজাদুর রহমান আজাদ, আরিফুল ইসলাম হাসান, আবুল বশর, সালা উদ্দিন, শফিক নূর, ডা. শাকিলুর রহমান, শাহীন আলী, রাসেল আহমদ, এটিএম ফয়েজ, সৈয়দ শায়েখুল হক, জয়নাল আহমদ, মশিউর রহমান পাবেল, এইচ এম দিলওয়ার, নামর আহমদ, এনামুল ইসলাম লায়েছ, নূর আলম, কাওসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, রণি তালুকদার, মেহেদী আহমদ, মনোয়ার আহমদ, জাকির আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম), বিশিষ্ট ক্রীড়া সংগঠনক প্রায়ত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান সহ জিয়া পরিবারের দীর্ঘয়ু ও সুস্থতা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Sylhet jcd  pic -- 05.09.16.docএ উপলক্ষে এদিন বাদ আসর সিলেট ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, সদর উত্তর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য হানুর ইসলাম ইমন, যুবদল নেতা কলে¬াল জ্যোতি বিশ্বাস জয়, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রউফ, সাইদুল ইসলাম হৃদয়. সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুণু আহমদ, দিলাজ আহমদ, সুহেল রানা, দিলওয়ার হোসেন নাদিম, আবুল মুন্তাসির চৌধুরী সাব্বিহ, সদর উপজেলা ছ্রাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ নজরুল ইসলাম, জসিম উদ্দিন, আহমদ ফরহাদ চৌধুরী, আশরাফুল আলম আহাদ, ইমদাদুল হক ইমু, সৈয়দ কামরুল ইসলাম, আলমগীর চৌধুরী, মোশাররফ হোসেন, একরাম হোসেন, হাসান আহমেদ, সাইদুর রহমান, মাজেল আহমেদ, মাসুম আহমেদ, এ কে রাশেদ, মিজানুর রহমান, তাজুল ইসলাম, সায়ন্তন দেব রায়, সৈয়দ মাজহারুল, তুমার সমাজ পতি, এস এম সাঈম আহমেদ, মোঃ সাকেল, রাজিব আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সিয়াম আহমদ সুহেল প্রমুখ।

M Saifur Rahamanpic-02অপরদিকে এ উপলক্ষে সাইফুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে দুপুরে মরহুম এম সাইফুর রহমান এর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বাহার মর্দ্দনে তার কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এসময় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বাদ মাগরিব সিলেট সিটি কর্পোরেশনের (সাময়িক বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাহার মর্দ্দন এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো: মইন উর রহমান মনি, জুরেজ আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা ছাত্রদল নেতা আহমেদ জিল্লু, মহানগর ছাত্রদল নেতা হাজী দিনার, এনামুল হক, ফরহাদ আহমদ।
দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সামাদ, আব্দুল হাদি, ক্বারী আব্দুল কাদীর, মাওলানা সাজ্জাদুর রহমান, হাজী আব্দুল মতিন, মাওলানা আব্দুল করিম, সম্পতি মিয়া, বাবুল মিয়া, কবির আহমদ, শাহীন মিয়া, মাওলানা আব্দুল খায়ের, শেখ নয়ন, শাকিল আহমদ, শুধাংসু, জুমেল আহমদ, তোহা, আফজল, মুরর্শেদ, সাজু, সোহাগ, নজরুল, মুজাহিদ, রেদওয়ান, সবুজ, মিন্টু, শামীম, জামাল, সারওয়ার হোসেন তালুকদার, হৃদয় আহমেদ, আল আমিন, শাকেল, রুহেল প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed