সুনামগঞ্জে বিএসএফ’র হাতে এক বাংলাদেশী আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে সোমবার সন্ধায় এক বাংলাদেশী নাগরিক আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক মো: নয়ন মিয়া (৪৫) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক ষ্টেশন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে পাথর আনতে গেলে সোমবার সন্ধায় নয়ন মিয়াকে ভারতের শিলং বিএসএফের বাগলী ক্যাম্পের টহল দল আটক করে নিয়ে যায়।
চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার আবদুর রশীদ জানান, আটক বাংলাদেশী নাগরিককে বিএসএফের নিকট থেকে ফেরত আনার চেষ্টা চলছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed