লালদিঘী হকার্স মার্কেট নিলামে উঠছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লালদিঘী হকার্স মার্কেট নিলামে তুলেছে এর মালিকানা প্রতিষ্ঠান সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
ইতিমধ্যেই এ মার্কেট নিলামের জন্য দ্বিতীয়বারের মতো দরপত্র আহবান করেছে সিসিক।
জানা যায়, হকার্স মার্কেটের নীচ তলায় ৮০,৭২৪.৫৫ বর্গফুট ও দ্বিতীয় তলায় ৭৭,৭২৭.৫৮ বর্গফুট (ব্লক-এ), নীচ তলায় ৫৯,৬৬০.৬৮ বর্গফুট, দ্বিতীয় তলায় ৫৯,৬৬০.৬৮ বর্গফুট ও তৃৃতীয় তলায় ৩,৩২৩.৫০ বর্গফুট (ব্লক-বি), নীচতলায় ৭৫,২৯৪.২০ বর্গফুট, দ্বিতীয় তলায় ৭৫,২৯৪.২০ বর্গফুট ও তৃতীয় তলায় ১৪৫৪.৩৪ বর্গফুট (ব্লক-সি) এবং নীচ তলায় ৯০,৭০৫.২৮ বর্গফুট, দ্বিতীয় তলায় ৯০,৭০৫.২৮ বর্গফুট ও তৃতীয় তলায় ১০,৯৪৫.৮৬ বর্গফুট (ব্লক-ডি) জায়গা নিলামে তুলেছে সিসিক।
বর্তমানে জরাজীর্ণ লালদিঘী হকার্স মার্কেটের স্থলে আধুনিক হকার মার্কেট নির্মাণের লক্ষ্যে এই নিলাম দরপত্র আহবান করা হয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বর দরপত্রের সিডিউল বিক্রির শেষ তারিখ এবং ২১ সেপ্টেম্বর বেলা দেড়টা পর্যন্ত দরপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন বিকাল ৩টায় দরপত্র খোলা হবে বলে জানিয়েছেন সিসিক’র নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাটোয়ারী।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed