সিলেটে তিন সিগারেট দোকানীকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রকাশ্যে সিগারেটের বিজ্ঞাপন ও মোড়ক দোকানে লাগিয়ে রাখার অভিযোগে ৩টি সিগারেটের দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আক্তার ও মোঃ শহীদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট’ শহীদুল আলম জানান, প্রকাশ্যে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় জিন্দাবাজার এলাকার তামিম এন্টারপ্রাইজে সিগারেটের বিজ্ঞাপন ও মোড়ক দেয়ালে লাগানোর অভিযোগে ২ হাজার, জনপ্রিয় ষ্টোরে ১ হাজার ৫০০ ও ভোজন পান ভান্ডারে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার, সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্প’র সমন্বয়কারী রেজওয়ানা আফরিন তান্নি, প্রজেক্ট অফিসার শেফালী বেগম, নুরুল ইসলাম আতিক ও মিডিয় অফিসার মুরাদ বক্স।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed