সিলেটের লালাবাজারে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত পরিবারের লোকজনকে মারধর করে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট নিয়ে গেছে। এসময় ডাকাতদের হামলায় ২ জন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আড়াই টার দিকে লালাবাজারের চকরাইপুর গ্রামের গৌছ আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত বাড়ির মালিক গৌছ আলী (৫৭) ও তার স্ত্রী আমিনা বেগমকে (৪৫) উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৌছ আলীর একটি পা ভেঙ্গে গেছে ও তার স্ত্রী আমিনা বেগমের মাথায় মারাত্মক আঘাত লেগেছে বলে জানা যায়।
গৌছ আলী জানান, শনিবার দিনগত রাত আড়াই টার দিকে ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল প্রথমে বারান্দার গ্রীল কেটে শাবল দিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাত দেখে তিনি চিৎকার করলে তাকে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার বাম পা ভেঙ্গে দেয়। এসময় তার চিৎকারে অন্য রুম থেকে তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও ডাকাতরা রড দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হন।
পরে ডাকাতদল পরিবারের সকলকে বেঁধে ফেলে। একপর্যায়ে ডাকাতদল আলমারী ও সকেস ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা, দামী ৫টি মোবাইলসেট ও দামী কাপড়চোপড়সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed