Main Menu

সিলেটে হত্যা মামলার বাদীকে কুপিয়ে আহত করল আসামীরা

বিশেষ প্রতিনিধি: সিলেটে হত্যা মামলার বাদীকে কুপিয়ে গুরুতর আহত করেছে আসামীরা। শুক্রবার (২সেপ্টেম্বর) রাত ৮টায় জেলার গোয়াইনঘাট উপজেলার বুগইলকান্দি গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত আজির উদ্দিন গোয়াইনঘাট উপজেলার মনাইকান্দি গ্রামের মৃত আরমান আলীর পুত্র।
জানা গেছে, গোয়াইনঘাট থানার বুগইলকান্দি গ্রামে গৃহবধু জায়েদা বেগম খুন হয়। শশুর ও দেবররা তাকে খুন করে। এ ঘটনায় জায়েদার পিতা আজির উদ্দিন গোয়াইনঘাট থানায় ১০(১০)১৫ নং (জিআর ২৪২/১৫) হত্যা মামলা করেন।
এবছরের ৩১ জানুয়ারী এ মামলায় চার্জশিট হলে আসাীরা কারাগারে যায়। স¤প্রতি মামলার প্রধান আসামী আব্দুল মন্নান জামিনে বের হয়ে এসে প্রতিশোধপরায়ন হয়ে মামলার বাদী আজির উদ্দিনকে হত্যার হুমকি দেয়। এর অংশ হিসেবে শুক্রবার আব্দুল মন্নানরা আজির উদ্দিনের উপর এ হামলা চালায়। আহত আজির উদ্দিনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Share





Related News

Comments are Closed