Main Menu

সুনামগঞ্জে চোরাই পথে আনা বাঁশের চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির টহল দল বিনা শুল্কে সীমান্তের ওপার থেকে নিয়ে আসা ১১ হাজার ৪শ পিস ডুলো বাঁশের একটি চালান আটক করেছে।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার বিওপির বিজিবির হাবিলদার মো. শহিদুলের নেতৃত্বে রবিবার ভোররাতে চিরাই নদীর নৌ-পথে সীমান্তের ওপার থেকে বিনা শুল্কে নিয়ে আসা ১১ হাজার ৪শ পিস ডুলো বাঁশের চালানটি আটক করে। আটককৃত বাঁশের মুল্য প্রায় ৪ লাখ ৫৬ হাজার টাকা।

Share





Related News

Comments are Closed