Main Menu

সিলেটে বাসচাপায় পথচারীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত শফিক মিয়া (৪০) সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁওয়ের মৃত আরব আলীর ছেলে।
শনিবার রাত ৮টার দিকে সড়কের ঘোপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, রাস্তা পারাপারকালে দ্রুতগামী একটি বাসের চাপায় গুরুতর আহত হন দিনমজুর শফিক মিয়া। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed