Main Menu

সিলেটে নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে আবদুর রহমান (৫৫) নামের এক নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি ওয়ার্কশপের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রহমান নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কাদুয়া গ্রামের মৃত আছমান আলীর ছেলে। তিনি গোটাটিকর এলাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন।
দক্ষিণ সুরমার আলমপুর ফাঁড়ির এসআই সুজন বিষয়টি নিশ্চিত করে জানান- স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Share





Related News

Comments are Closed