সৌদি আরবে ছুরিকাঘাতে সিলেটী কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহীন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রিয়াদের হারা এলাকায় নিজ বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীনের বাড়ি সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে।
রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কাপ্তান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শাহীন জালালাবাদ ইউনিয়নের জমির উদ্দিন মাস্টারের ছেলে। নিহতের পিতা জমির উদ্দিন জনশক্তি ব্যবসার সাথে জড়িত। বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধের জন্য জমির উদ্দিন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ বাসায় আসার পর দু’জন ছিনতাইকারী তার বাসায় প্রবেশ করে এবং শাহীনকে ছুরিকাঘাত করে।
ছিনতাইকারীরা বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় শাহীনকে ছুরিকাঘাত করে। ঘাতকরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। সৌদি আইন-শৃংখলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে সূত্র জানিয়েছে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed