Main Menu

সুনামগঞ্জে ভারতীয় মদ ও বাঁশের চালান আটক

হাবিব সরোয়ার আজাদ/ মিলাদুর রহমান, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জে পৃথক অভিযানে সোয়া ৬ লাখ টাকার ভারতীয় মদ ও বাঁশের দুটি চালান আটক করেছে বিজিবি।
বিজিবি-২৮ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির একটি টহল দল শনিবার ভোররাতে চিনাকান্দির শীলডুয়ার নামক এলাকা থেকে ১৩৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ ও ৩৫ বোতল বিয়ারের চালান আটক করে।
অপরদিকে জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার বিওপির বিজিবির একটি টহল দল ইদুকোনা নামক এলাকা থেকে শুক্রবার রাতে সীমান্তের ওপার থেকে বিনা শুল্কে নিয়ে আসা ১০ হাজার পিস ডুলো বাঁশের একটি চালান আটক করে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, মদ-বিয়ার ও বাঁশের চালান দু’টির সাথে জড়িত কোন চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed