জগন্নাথপুরের শ্রীরামসী গণহত্যা দিবস আজ
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরের শ্রীরামসি গণহত্যা দিবস আজ বুধবার। ’৭১-সালের ৩১ আগস্ট পাকহানাদার বাহিনী ওই গ্রামে নারকীয় তান্ডব চালিয়ে গ্রামের সহজ সরল শান্তি প্রিয় মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর থেকে এই দিনটিকে আঞ্চলিক শোক দিবস হিসেবে পালন করে আসছেন এলাকাবাসী।
জানা যায়, ১৯৭১ সালের ৩১ আগস্ট সকাল ১০টার দিকে পাক হানাদার বাহিনী ৭/৮টি নৌকা যোগে শ্রীরামসি বাজারে এসে স্থানীয় রাজাকারদের দিয়ে গ্রামবাসীদেরকে খবর দেয়, শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি কমিটির সভা আহবান করা হয়েছে। সভায় সবাইকে উপস্থিত থাকতে বলা হয়। শান্তির আশায় গ্রামবাসী সেদিন স্কুল মাঠে সমবেত হন। যারা আসতে দেরী করেন তাদেরকেও ডেকে আনা হয়। এরপর পাক সেনারা ১০/১২ জন করে বিদ্যালয়ের কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে লাইন ধরিয়ে নির্বিচারে গুলি করে ছাত্র, শিক্ষক, সরকারী কর্মচারী, যুবক, সাধারণ গ্রামবাসী ও বেড়াতে আসা স্বজন সহ ১২৬ জনকে হত্যা করে।
নারকীয় এ হত্যাকান্ডের পর পরই পাক সেনারা গ্রামে ঢুকে গ্রামের প্রায় ২৫০টি ঘরবাড়ী আগুনে পুড়িয়ে দেয়। এছাড়াও নরপশুরা শ্রীরামসি বাজারে গিয়ে কেরোসিন ছিটিয়ে বাজারে সবকটি দোকান ঘর আগুনে জ্বালিয়ে দেয়। এভাবেই সেদিন সংঘটিত হয় ইতিহাসের সেই বর্বর হত্যাকান্ড।
প্রতি বছর গ্রামের লোকজন এ দিনটিকে আঞ্চলিক শোক দিবস হিসেবে পালন করে আসছেন। নতুন প্রজন্মের নিকট এ ইতিহাস তুলে ধরতে স্থানীয় এলাকাবাসী ১৯৮৭ সালে গঠন করেন শহীদ স্মৃতি সংসদ। সংসদের উদ্যোগে যথাযথ মর্যাদায় প্রতি বছর নানা কর্মসূচীর মাধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এবারও শোকসভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব প্রমুখ।
এছাড়া, কর্মসূচীর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, শহীদ স্মৃতি মেধা নির্বাচনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে বলে জানান স্মৃতি সংসদের সভাপতি নুর মোঃ জুয়েল মিয়া।
এদিকে, বিকেলে স্মৃতি সংসদের উদ্যোগে কর্মসূচি সফল করার লক্ষ্যে ও প্রধান অতিথির আগমনকে স্বাগত জানিয়ে শ্রীরামসী বাজারে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, বাবুল মিয়া, বর্তমান সভাপতি জুয়েল মিয়া, সেক্রেটারী নুর মোঃ শিপন মিয়া, সাবেক সেক্রেটারী মাহবুব হোসেন, লেবু মিয়া, সুয়েব আহমদ প্রমুখ।
Related News
ষষ্ঠীতে উমা আসার রঙিন আয়োজন
Manual8 Ad Code বিশেষ সংবাদদাতা: বাংলার আকাশে শরতের শুভ্র কাশফুল আর মৃদুমন্দ বাতাসের ছোঁয়া মানেইRead More
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান এলো কীভাবে?
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানেRead More



Comments are Closed