Main Menu

কোম্পানীগঞ্জে বিষ্ফোরকসহ জামায়াত নেতা গ্রেফতার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার টুকেরবাজার স্টার কিন্ডার গার্টেনে বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে ১১০টি ককটেল, সহস্রাধিক লিফলেট, বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম।
তিনি বলেন, ২০/২৫ জামায়াত নেতাকর্মী ওই কিন্ডারগার্টেনে বৈঠকে বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ফয়জুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হই।
গ্রেফতারকৃত ফয়জুর রহমানের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code