হরতালের সমর্থনে সিলেটে জামায়াতের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে ফাসির রায়ের প্রতিবাদে ও বুধবারের হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত।
মঙ্গলবার রাতে নগরীর স্টেডিয়াম গেইট, সুবিদবাজার, শিবগঞ্জ ও শাহপরান গেইট সহ বিভিন্ন স্থানে এসব মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, মশাহিদ আলী, আনোয়ার হোসেন, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মঞ্জুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র শিবির নেতা মাজেদ আহমদ ও মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বিচারের নামে মিথ্যা বানোয়াট ও সাজানো অভিযোগে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সফল শিল্প উদ্যোক্তা মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া ন্যায়ভ্রষ্ট রায়ের বিরুদ্ধে দায়েরকৃত রিভিউ আপীল খারিজ ও মৃত্যুদন্ড বহালের প্রতিবাদে জামায়াত আহুত বুধবার সকাল-সন্ধ্যা দেশব্যাপী সর্বাত্মক ও শান্তিপুর্ন হরতাল সফলের আহবান জানান। তারা বলেন- প্রতিটি বিচারিক হত্যাকান্ডের প্রতিবাদে দেশবাসীকে গর্জে উঠতে হবে। বিতর্কিত বিচার ব্যবস্থার মাধ্যমে নিরপরাধ নেতৃবৃন্দকে হত্যার পরিনতি ভাল হবে না। জনগনের আদালতে একদিন সকল হত্যাকান্ডের জবাব অবৈধ আওয়ামীলীগ সরকারকে দিতে হবে। বুধবারের হরতাল কে সফল করার জন্য পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহবান জানান তারা।
Related News
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেওRead More
রবিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার সিলেট মহানগরেরRead More



Comments are Closed