এক চার্জেই চলবে ২৯দিন, দাম হাতের নাগালেই
বৈশাখী নিউজ ডেস্ক: মোবাইল পি২৪১ এসওএস মডেলের ইমার্জেন্সি ফোন বাজারে ছেড়েছে বাংলাদেশের স্থানীয় নতুন মোবাইলফোন ব্র্যান্ড ডিগো। ফোনটির ৭ হাজার ৫০০ মিলি-অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারির নামই দেওয়া হয়েছে পাওয়ার হাউজ।
ডিগো মোবাইল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের সবচেয়ে বেশি মিলি আম্পিরের ব্যাটারির ফোনটি এক চার্জেই চলবে ২৯ দিন এবং এই ফোন থেকে এক সঙ্গে তিনটি ফোনে চার্জ দেওয়া যাবে। অর্থাৎ এটি পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করা যায়। এই ফোনটির ব্যাটারিটিও আলাদাভাবে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করা যায়, ফলে ভ্রমণ পিপাসুরা লম্বা সফরে এই ফোনটি সঙ্গে নিতে পারেন।
স্মার্টফোন ব্যবহারকারীরা এই ফোনটি ব্যাকআপ ফোন এবং পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারেন। জরুরি প্রয়োজনে ফোনটির এসওএস ফিচারের মাধ্যমে পূর্ব নির্ধারিত পাঁচজন ব্যক্তির কাছে স্বয়ংক্রিয় ফোন ও এসএমএস চলে যাবে। বিপদে পড়লে তীব্র আওয়াজের প্যানিক অ্যালার্ম ব্যবহার করে সাহায্য নেওয়া যাবে। বয়স্করা এসব সেবা ব্যবহার করে সহায়তা নিতে পারবেন। ওয়্যারলেস এফএম রেডিও এবং বক্স স্পিকারের কারণে সঙ্গীত প্রেমীরা নির্ঝঞ্ঝাট গান শুনতে পারবেন হেড ফোন ছাড়াই।
ডুয়াল সিম সুবিধার এই ডিভাইসটিতে রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে ইউনিট,একটি রিয়ার ক্যামেরা, সুপার ব্রাইট টর্চ, জিপিএস, এসওএস, ব্লুটুথ, ওয়্যারলেস এফএম, বক্স স্পিকার ছাড়াও আরও বেশ কিছু নতুন ফিচার।
ফোনটির দাম ২ হাজার ৬৯০ টাকা। সঙ্গে পাওয়া যাবে ইউএসবি এলইডি লাইট এবং একাধিক ফোনে চার্জ দেওয়ার জন্য অতিরিক্ত থ্রি-ইন ওয়ান চার্জার ক্যাবল।
প্রসঙ্গত, নেপালের সর্বশেষ শক্তিশালী ভূমিকম্পে বিপুল ক্ষয়ক্ষতির পরই মূলত চীন এই উদ্ভাবনী ফোনটি তৈরি করে। রেডক্রিসেন্ট এই ইমার্জেন্সি ফোনটির প্রায় ১ লাখ ইউনিট সহায়তার উদ্দেশ্যে সে সময় নেপাল পাঠিয়েছিলো।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
Manual2 Ad Code প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্নRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More



Comments are Closed