সিলেটে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সিলেট নগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর উপশহর এবি পয়েন্টের সম্মুখ থেকে উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোজ ভিউ পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাওছার আহমেদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আলিম তুষার।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার বলেন, জামায়াত হরতাল দিয়ে প্রমাণ করেছে, তারা কখনো বাংলাদেশের পক্ষে ছিল না। হরতাল দিয়ে মীর কাসেম আলীর ফাঁশি বন্ধ করা যাবে না। সকল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উপেক্ষা করে এদেশে একের পর এক যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হয়েছে। শুধু যুদ্ধাপরাধমুক্ত রাষ্ট্রয় নয়, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই লক্ষ্যে অতীতের ন্যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সর্বদা প্রস্তুত থাকবে।
এছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগ নেতা শামীম ইকবাল, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাকিরুল আলম জাকির, এ্যাডভোকেট গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ, আব্দুল্লাহ আল মাসুদ, মকসুদ আহমদ, সাফকাত হাসান, হাসান আহমদ, সাইফুর রহমান, মিরাজুল ইসলাম, সৈয়দ নাহিদ, সুলতান শাহজান তুহিন, রেজা আহমদ, আকাশ দেব, এনামুল হক মাসুম, সৈয়দ শিপু, নাবিল আহমদ, হৃদয় আহমদ, এহিয়া আহমদ, কাজী রুহুল আলম প্রমুখ।
Related News
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতেRead More
সিলেটে মাজার জিয়ারত করলেন জনতা পার্টির চেয়ারম্যান তাহমিনুল ইসলাম খান
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণী ওসমানীর প্রতিষ্ঠিতRead More



Comments are Closed