Main Menu

সিলেট ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ কারাগারে

ব্শৈাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন জাকারিয়া মাহমুদ চৌধুরী। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি জানান, জাকারিয়া মাহমুদের বিরুদ্ধে নগরীর শাহপরান থানায় দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। এ দুটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এডভোকেট মনির উদ্দিন, শেখ মখলু মিয়া, রাখাল দাস, সিরাজুল ইসলাম ও গোলাম কিবরিয়া রেজু। বাদী পক্ষে ছিলেন এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ সেলিম ও গিয়াস উদ্দিন।

Share





Related News

Comments are Closed