ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের তিন সহ-সভাপতির পদত্যাগ
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের মূল্যায়ন না থাকার অভিযোগ এনে তিন সহ-সভাপতি পদত্যাগ করেছেন।
পদত্যাগীরা হলেন- ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের ১নং সহ সভাপতি কোরবান আলী সরকার, ৩নং সহ সভাপতি মনিরুজ্জামান মানিক ও ৮নং সহ সভাপতি তুর্য সুমন।
সোমবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে পদত্যাগপত্র জমা দেয়া হয়।
সহ-সভাপতি কোরবান আলী সরকার বলেন, যে সংগঠনে আমাদের কোনো মূল্যায়ন নেই, সেখানে থেকে লাভ কী। তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
সহ সভাপতি মনিরুজ্জামান মানিক ও তুর্য সুমন বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক নিজের ইচ্ছামত পরিচালনা করা হচ্ছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। এখানে কোন মূল্যায়ন করা হয়না। তাই বাধ্য হয়ে তাঁরা পদত্যাগ করেছেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক বলেন, আমরা তাদের পদত্যাগের কাগজ পেয়েছি। আলোচনা করে পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed