বুধবার সিলেটে অর্ধদিবস হরতাল আহবান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্যবসায়ী মামুন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বুধবার (৩১ আগস্ট) সিলেট নগরীতে অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। এদিন মহানগর এলাকায় ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়েছে। রোববার (২৮ আগস্ট) রাতে সংগঠনটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া এ তথ্য জানান। এছাড়া একটি সংবাদ বিজ্ঞপ্তিও সংবাদ মাধ্যমগুলোতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে, ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের মহাসচিব রিপন দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামুন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।
১৬ আগস্ট বিকেলে নগরীর জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে ছুরিকাঘাত করে খুন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সম্প্রতি এ হত্যা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তরিত হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed