Main Menu

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিড়ির চালান আটক

হাবিব সরোয়ার আজাদ/মিলাদুর রহমান, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ-২৮ বিজিবির টহল দল পৃথক অভিযান অভিযান চালিয়ে ১৯৩ বোতল ভারতীয় মদ, আমদানি নিষিদ্ধ ১১২০ প্যাকেট শেখ নাসির বিড়ির চালান ও অবৈধ একটি ড্রেজার মেশিন সহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল আটক করেছে।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, জেলার সদর উপজেলার আশাউরা বিওপির বিজিবির একটি টহল দল হাবিলদার ইব্রাহিম খলিলের নেতৃত্বে সোমবার ভোররাতে অভিযান চালিয়ে দর্পগ্রাম নামক এলাকা থেকে ৪৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের একটি চালান আটক করেছে।
ডলুরা বিওপির বিজিবির অপর একটি টহল দল নায়েব সুবেদার আবদুল হাকিমের নেতৃত্বে সোমবার সকালে ধোপাজান চলতি নদী থেকে একটি ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জামাধী আটক করে।
বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির একটি টহল দল হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে সোমবার সকালে অভিযান চালিয়ে ধনপুর নামক এলাকা থেকে অতিরিক্ত নিকোটিন যুক্ত আমদানি নিষিদ্ধ ১১২০ প্যাকেট শেখ নাসির বিড়ির চালান আটক করেছে।
একই সময়ে সদর উপজেলার নারায়নতলা বিওপি’র নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কাঠালবাড়ী নামক এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদের একটি চালান আটক করে।
জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট বিজিবির কোম্পানী হোডকোয়ার্টারের নায়েক মো. রমজান আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল রবিবার রাতে বড়ছড়া শুল্ক ষ্টেশন এলাকা থেকে ১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতলের একটি চালান আটক করেন।
এদিকে গত দু’দিনে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, নাসির বিড়ির চালান ও ড্রেজার মেশিন আটক হলেও এর সাথে জড়িত কোন চোরাচালানীকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, চোরাচালানীরা মদ ও নাসির বিড়ির চালান ফেলে দৌড়ে পালিয়ে যায়, তাই তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed