এসআইইউতে বঙ্গবন্ধুর ছবিতে আগুন, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানারে অগ্নিসংযোগ এবং ব্যানার ছিড়ে মাটিতে ফেলে অবমাননার দায়ে এক ব্যক্তিকে আটক করেছে কতোয়ালী থানা পুলিশ । আটক আছাব উদ্দিন (৪৮) বিশ্ববিদ্যালয় সংলগ্ন শামীমাবাদ এলাকার মৃত উস্তার আলীর ছেলে।
এসআইইউ কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সিলেট কতোয়ালী থানার মামলা নম্বর ২৭।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৫ই আগস্ট রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি গেইটে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালায় এবং এক পর্যায়ে টেনে-হিচড়ে ছিড়ে ফেলে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করে থানায় মামলা করে।
এদিকে বঙ্গবন্ধুর ছবি অবমননার ঘটনায় শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সকল মহলে।
Related News
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More
অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসকের ছাড়পত্র না থাকায় আগেরদিন ওসমানী বিমানবন্দর থেকে ফিরে আসা সিলেটের সেইRead More



Comments are Closed