Main Menu

রাণীশংকৈল থানার এসআই আজগরকে প্রত্যাহার

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক গৃহবধু ও তাঁর মেয়েকে মারধরের অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) আজগর আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

শনিবার বিকেলে উপ-পরিদর্শক (এসআই) আজগর আলীকে প্রত্যাহার করা হয় বলে জানান ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ।

লাঞ্ছিত গৃহবধু হোসনেয়ারা রানীশংকৈল উপজেলার বিরাশী গ্রামের আবুল কাশেমের স্ত্রী ও পারভিন আক্তার তার মেয়ে।

গৃহবধুর স্বামী আবুল কাশেম অভিযোগ করে বলেন, গত শুক্রবার বিকেলে রাণীশংকৈল থানার সামনের একটি হোটেলে তিনিসহ স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৫) ও মেয়ে পারভিন আক্তার (১৫) খেতে যায়। খাওয়া শেষে বিল পরিশোধের সময় হোটেলের ম্যানেজারের সাথে স্ত্রী হোসনেয়ারার বাক-বিতন্ডা হয়। এসময় রাণীশংকৈল থানায় উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী এসে তাঁর স্ত্রী হোসনেয়ারার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে এসআই আজগর হোসনেয়ারা ও তাঁর মেয়ে পারভিন আক্তারকে মারধর করেন।

উপ-পরিদর্শক আজগর আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, এসআই আজগর আলীর বিরুদ্ধে গৃহবধু ও তাঁর মেয়েকে মারধরের একটি অভিযোগ এসেছে। সে কারণে সুষ্ঠু তদন্তের জন্য রাণীশংকৈল থানা থেকে আজগর আলীকে প্রত্যাহার করে ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed