Main Menu

তাহিরপুরে সংঘর্ষের ঘটনায় ৮ শিক্ষার্থীকে বহিস্কারের সিদ্ধান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি: পুর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে দু’দল শিক্ষার্থীদের মধ্যে শনিবার সংঘর্ষে উভয় পক্ষে ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় রবিবার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ছিল।
সংঘর্ষের ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে চিহ্নিত করে তাদেরকে বিদ্যালয় থেকে বহি:স্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে শনিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রধান শিক্ষক বেলা ১২ টার দিকে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেন। বিদ্যালয় ছুটি ঘোষণার পর পরই প্রায় ১৮শ শিক্ষার্থী পাঠ গ্রহন না করে বাড়ি ফিরে যায়। এ অবস্থায় রবিবার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ও শিক্ষার্থী শুন্য ছিল।
এদিকে বিদ্যালয়ের এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে বিদ্যালয়ে থানা পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ, অবিভাবক, শিক্ষক সহ ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের উপস্থিতিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত শিক্ষক, অবিভাবক ও বিভিন্ন সুত্রে জানা যায়, শনিবারের ঘটনার সাথে জড়িত থাকায় ৮ শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশে বিনষ্ট করা, আইনশৃঙখলা পরিস্থিতির অবনতি এবং দ্বীর্ঘ দিন ধরেই ওই সব শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে নানা অপকর্মের সাথে জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে সর্বসম্মতি ক্রমে ওই সব শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহি:স্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংঘর্ষের ঘটনায় জড়িত শিক্ষার্থীরা হলো, ১০ম শ্রেনীর ইয়াছিন মিয়া, হানিফ মিয়া, আল মামুন, ৯ম শ্রেনীর আরাফাত হোসেন শিপন, আছপিয়া, রিফাতুল ইসলাম হ্নদয়, সাজ্জাদ হোসেন, ৮ম শ্রেনীর রকি আহমেদ।
সভায় উপজেলার বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, থানার ওসি মো. শহীদুল্লাহ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, আ’লী নেতা সুজাত মিয়া, আবু তাহের মিয়া , তোতা মিয়া , হাজি কুদ্দুছ মিয়া, নুরুল হক মাষ্টার , শেখ রবিউল আঊয়াল, সাবেক ইউপি সদস্য ফজলুল হক সহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুস্তাকিম আলী পীর, মোর্শেদ আলম, মুক্তার হোসেন, মইনুল হক, আফজালুল হক শিপলু, মাজেদুল ইসলাম, লোকমান হোসেন, অনির্বান হাওলাদার, কাজি জয়নুল আবেদীন, মৌলভী শাহাজান মিয়া, রেজাউল করিম সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু জরুরী সভার বিষযটি নিশ্চিত করে জানান, সভায় সর্বসম্মতি ক্রমে বিদ্যালয়ের শিক্ষার সূষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে ও সভার কার্যবিবরণীর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন দ্রত সময়ের মধ্যেই সংঘর্ষের ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহি:স্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed