সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্রদল নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম তুষার নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের পাশে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তুষার বিশ্ববিদ্যালয়ের ৩৮তম আবর্তনের পরিসংখ্যান বিভাগ ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। মাস্টার্সের থিওরি ও ভাইভা পরীক্ষা শেষ হলেও তার প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি ছিল বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দা শাহানারা হক। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামে।
দুর্ঘটনার সময় সাথে থাকা জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত জানান, আশুলিয়ার কাঠগড়ায় সাবেক জাবি ছাত্রদল নেতা কবিরের কবর জিয়ারত শেষে জাবি শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী বিআরটিসির আর্টিকুলেটেড বাসে করে সাভার ফিরছিলেন। এ সময় তুষার বাসটির পেছনের গেটে দাঁড়িয়ে ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের কাছাকাছি আসলে সড়কের লুপ দিয়ে ঢোকা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটির পেছনের অংশ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ময়লাবোঝাই পিকআপভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির পেছনের গেটে দাঁড়িয়ে থাকা তুষারসহ অন্য যাত্রীরা রাস্তায় পড়ে যান। আহত অবস্থায় তুষারকে এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, শাখা ছাত্রদল ও পরিসংখ্যান বিভাগের শিক্ষকরা শোক জানিয়েছেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed