সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সম্মেলন শনিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সম্মেলন ২৭ আগস্ট শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনকে সফল করার লক্ষে শুক্রবার নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয় থেকে জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার উদ্যোগে এক র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রসমাজের আহŸায়ক ফয়জুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক আহসান হাবিব মঈন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক এম মুর্শেদ খাঁন। সভায় বক্তারা সম্মেলন সফল করতে জাতীয় ছাত্র সমাজের সর্বস্থরের নেতাকর্মীকে উপস্থিত থাকার আহŸান জানান।
জাতীয় ছাত্র সমাজের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিইউ তাজ রহমান, সম্মেলন উদ্বোধণ করবেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed