Main Menu

মাধবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা পাল পাড়া থেকে আক্তার হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

আক্তার হোসেন উপজেলার হরিশ্যামপাল পাড়ার আনু মিয়ার পুত্র।

নিহতের পাবিরারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার পর থেকে আক্তার হোসেনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে স্থানীয় লোকজন গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জানান- ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

Share





Related News

Comments are Closed