Main Menu

জকিগঞ্জ সীমান্তে আহাদের লাশ হস্তান্তর করলো ভারত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ সীমান্তের কাস্টমঘাট দিয়ে এক বাংলাদেশি যুবকের মৃতদেহ হস্তান্তর করলো ভারত। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্থর করা হয় আব্দুল আহাদ নামের যুবকের লাশ। সে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে।
লাশ হস্তান্তরকালে ভারতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার সুদীপ নাথ, পুলিশের ডিওয়াইএসপি রামেশ দাস, বিএসএফ’র ডেপুটি ডিওয়াইএসপি অরুন তেয়ারী, জকিগঞ্জ থানার ওসি মো: সফিকুর রহমান খান, বিজিবি’র মানিকপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সমরেশ বড়ুয়া, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজসহ সাংবাদিক, পুলিশ, বিজিবি, বিএসএফ’র কর্মকর্তাগণ ছাড়াও মৃতের স্বজনেরা উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানায়, মূলত পাঁচজন বিভিন্ন সীমান্ত দিয়ে গত মঙ্গলবার ভারতের করিমগঞ্জে পৌঁছায়। এরমধ্যে মো. আবদুল আহাদ নামের একজন মারা যায়। আর তার লাশ ফেলতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে বাকি চারজন।
বৃহস্পতিবার জকিগঞ্জে প্রত্যেকের গ্রামের বাড়িতে গিয়ে পুলিশ এমন তথ্য পেয়েছে। আটককৃতরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছে। আসাম পুলিশ ওই চার যুবককে সন্দেহভাজন জঙ্গি বলে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে।
গত মঙ্গলবার করিমগঞ্জের নিলাম বাজার এলাকা থেকে এদের আটকের পর প্রথম থেকেই তাদের জঙ্গি হিসেবে সন্দেহ করছে রাজ্য পুলিশ। সেইসঙ্গে সেখানকার স্থানীয় দৈনিকে আটককৃতরা আইএস-এর সঙ্গে যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে।
আটককৃতা হলো জকিগঞ্জ উপজেলার কালাকুটার মাহমুদ আলীর পুত্র সাব্বির আহমদ, শাহজাহানপুর গ্রামের মাসুক আহমদের পুত্র সুমন আহমদ ও আনারসা গ্রামের হাজী মুছব্বির আলীর পুত্র দিলওয়ার ওরফে জামাল ও কানাইঘাটের শাহিদ আহমদ।
পুলিশের কাছে জকিগঞ্জের তিনজনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এরা সবাই কম টাকায় সৌদী আরবে যাওয়ার জন্য ভারতে যায়। করিমগঞ্জের কোনো এক দালাল চক্রের কাছ থেকে জানতে পারে সেখানে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করলেই কম টাকায় সৌদী যেতে পারবে।
জকিগঞ্জ থানার এসআই এ এইচ মাহমুদ জানিয়েছেন, প্রত্যেকের পরিবার ও স্থানীয় লোকজন জানান, ধৃতরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় এবং তাদের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমের কোনো তথ্য নেই এলাকাবাসীর কাছে।
প্রসঙ্গত: দালালের মাধ্যমে ভারত হয়ে সৌদি আরবে যাওয়ার কথা ছিল হতভাগ্য আব্দুল আহাদের। গত ১৪ আগস্ট মৃত আব্দুল আহাদসহ ৫জন কানাইঘাটের মেঘালয়ের উমকিয়াং সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে। কিন্তু সেখানে গত মঙ্গলবার ভোরে মারা যান আব্দুল আহাদ। ভারতীয় পুলিশের ভাষ্য তারা মৃতদেহ মাটিতে ফেলে যাওয়ার পর চম্পট দেয়। একজন মহিলা থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।

Share





Related News

Comments are Closed