Main Menu

জকিগঞ্জে গাছের ডাল পড়ে প্রাণ গেলো ময়ফুল বিবির


জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার মধুদত্ত (বিলেরবন্দ) গ্রামের মৃত আতাউর রহমানের স্ত্রী বৃদ্ধা ময়ফুল বিবির প্রাণ গেলো গাছের ডাল পড়ে। বৃস্পতিবার বিকেলে আকস্মিক ঝড়ের সময় তিনি পাশের বাড়ি থেকে নিজের বাড়ির পুকুর পাড়ে আসা মাত্রই উপর থেকে কড়ই গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে যায়। এতে মারাত্মক আহত হন তিনি।
সাথে সাথে তাকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা ওসমানী হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন ময়ফুল বিবি। মৃত্যুকালে ২ ছেলে, ৫ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিলেরবন্দ মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। অতি দরিদ্র ময়ফুল বিবির মৃত্যুতে ছেলে-মেয়েসহ স্বজনেরা শোকাহত।

Share





Related News

Comments are Closed