সিলেটে নারীখেকো ভন্ডপীর গ্রেফতার
বিশেষ প্রতিনিধি : সিলেটে নারীখেকো এক ভন্ডপীরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে দক্ষিণ সুরমার পুলেরমূখ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ নান্নু শাহ নামের এ ভন্ডপীরের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জে। সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় আস্তানা গড়েছিল সে।
তাবিজ-কবজের মাধ্যমে নারী ও কিশোরীদের মানসিক বিকৃত করে ভোগ করতো এ ভন্ডপীর। গত বছর নগরীর নয়াসড়ক এলাকার ২০ বছর বয়েসী এক কুমারী তদবীর করতে যায় তার কাছে। এসময় ভন্ডপীর নান্নুু শাহ’র লুলুপ দৃষ্টি পড়ে তার উপর। তাবিজ-কবজ করে ওই তরুণীকে মানসিকভাবে বিকৃত করে ফেলে সে। এক পর্যায়ে তাকে নিয়ে সিলেট ত্যাগ করে ভন্ডপীর নান্নু শাহ। দীর্ঘ কয়েকমাস ভোগ করার পর ওই তরুণীর গর্ভে এক ছেলে সন্তান জন্ম নেয়। এ ঘটনায় গত জানুয়ারী মাসে সিলেট কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-০৩(১)১৬) হলে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করলেও পলাতক থাকে ভন্ডপীর নান্নু শাহ। পুলিশ তাকে খুজতে থাকার এক পর্যায়ে নান্নু শাহ সিলেটে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই ফজলে আজিম পাটোয়ারী সোমবার রাতে একদল পুলিশ নিয়ে দক্ষিণ সুরমার পুলের মুখ থেকে তাকে গ্রেফতার করেন। ভন্ডপীর মোহাম্মদ নান্নু শাহ গ্রেফতারে সিলেটের জনমনে স্বস্তি ফিরে আসে। তাকে দেখতে কোতোয়ালী থানায় উৎসুক জনতা ভীড় জমায়। মঙ্গলবার তাকে আদালতে প্রেরন করা হয়।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed