বালাগঞ্জে একই দিনে ৩ নারী পুরুষের লাশ উদ্ধার
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলায় একই দিনে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দুই মহিলাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এবং খাল থেকে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়।
সোমবার পৃথকভাবে লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গলায় ফাঁস লাগানো আফিয়া বেগম (৫০) উপজেলার চানপুর গ্রামের মৃত হুসমত উল্লার স্ত্রী, ও আলপিনা বেগম (১৪) কালিয়ার গাও গ্রামের কন্নাল মিয়ার মেয়ে।
অন্যদিকে মানসিক ভারসাম্যহীন সেলিম আহমদ(৩৮) নামের এক ব্যক্তি নিখোঁজের দুই দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সেলিম আহমদের বাড়ির পেছনে একটি খালের মধ্যে গলিত অবস্থায় স্বজনরা তার লাশ দেখতে পান। সে উপজেলার বোয়ালজুর ইউপির রুপাপুর গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে। সোমবার বিকেলে সেলিম আহমদের জানাযা শেষে রুপাপুরস্থ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বালাগঞ্জ থানার এস আই লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত শেষে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্তা গ্রহন করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed