সিলেটে ফটো সাংবাদিকদের ওপর হামলা : ৯ কারারক্ষীকে বদলি
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে কারারক্ষী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় ফটোসাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৯জন কারারক্ষীকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে সুনামগঞ্জ, তিনজন মৌলভীবাজার ও দুজনকে হবিগঞ্জ কারাগারে বদলী করা হয়েছে।
গত ২১ জুলাই কেন্দ্রীয় কারাগারের সামনে ছাত্রলীগ ও কারারক্ষীদের মধ্যকার সংঘর্ষের ছবি তুলতে গিয়ে কারারক্ষীদের হামলায় চার ফটোসাংবাদিক আহত হন। এ ঘটনায় তাৎক্ষণিক কারা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে আহত ফটোসাংবাদিকদের বাসায় গিয়ে তাঁদের সমবেদনা জানান। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়।
কারাগার সূত্র জানায়, ওই তদন্ত কমিটি ফটোসাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৯জন কারারক্ষীকে চিহ্নিত করে। শাস্তিমূলক বদলি হিসেবে তাঁদের দুই ধাপে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বদলি করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্য সিলেটের উপ মহাকারা পরিদর্শক (ডিআইজি-প্রিজন) মো. তৌহিদুল ইসলাম ৯ কারারক্ষীর বদলীর বিষয়টি নিশ্চিত করলেও তাঁদের বদলির কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, তদন্ত শেষ। এতে কয়েকজন কারারক্ষীর বাড়াবাড়ির বিষয়টি চিহ্নিত হয়েছে। বিষয়টি এখন তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী ব্যবস্থার অপেক্ষায় রয়েছে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed