Main Menu

সিলেটে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের পুকুরে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম তরিকুল ইসলাম (১৬)। সে বালুচর এলাকার মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র ও নগরীর খরাদিপাড়া বৈশাখী ৯৩ নম্বর বাসার ফজলু মিয়ার ছেলে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রাবাসের পুকুর থেকে শাহপরাণ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, গত শনিবার দুপুর ১২টার দিকে কয়েকজন বন্ধুর সাথে এমসি কলেজ ছাত্রাবাসের পুকুরে সাঁতার কাটতে যায় তরিকুল। এসময় সে পুকুরের পানিতে তলিয়ে যায়। রোববার সকালে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। শাহপরান থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঁতার না জানার কারণেই তরিকুলের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed