সিলেটে আজির উদ্দিন হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারে ফার্মেসী ব্যবসায়ী আজির উদ্দিন হত্যার প্রতিবাদে আন্দোলনে উত্তাল লালাবাজার এলাকা। ওই এলাকায় রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক ১ ঘন্টা বন্ধ রেখে কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই অবরোধে রাস্তার দুইপাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে। অবরোধ কর্মসূচির পাশাপাশি ওই এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠানেও কর্মবিরতি পালন করে আজির উদ্দিন হত্যার চিহ্নিত খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
দুপুর ১টায় খুনীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তোলে নেয়া হয়। তবে খুনিদের গ্রেপ্তার না করলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান ব্যবসায়ী নেতা ফারুক।
উলেখ্য গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লালাবাজারে নিজ ফার্মেসীর সামনে আজির উদ্দিনকে পিটিয়ে হত্যা করে দুর্বৃক্তরা। তিনি বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের বাসিন্দা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed