Main Menu

সিলেটে তাজুল ইসলাম হত্যার ঘটনায় আটক ৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শাহানারা বেগম শানুর স্বামী ও স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে নগরীর খুলিয়াপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শাহানারা বেগম শানুর ছেলে সোহান ইসলাম হত্যা মামলার প্রধান আসামি গুলজার আহমদ, তার ভাই দুলাল আহদ, গুলজারের পুত্র সুলেমান আহমদ ও সৈয়দ আপ্তাব আলী।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ আটকের বিষয় নিশ্চিত করে জানান, নিহতের ময়না তদন্ত চলছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হচ্ছে।
নগরীর লামাবাজারে শনিবার রাত ১০টার দিকে শাহানারা বেগম শানুর স্বামী ও স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত তাজুল ইসলাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগর কমিটির সদস্য। তাঁর স্ত্রী শাহানা বেগম গত মেয়াদে সিটি করপোরেশনের সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।
উলে­খ্য, ২০১৪ সালের ২৬শে জানুয়ারী শাহানারা বেগম শানুর ছেলে সিলেট মদন মোহন কলেজের ছাত্র সোহান ইসলামকে লামাবাজার পুলিশ ফাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করে স্থানীয় সন্ত্রাসী গুলজার বাহিনী। এছাড়া ২০১৫ সালে শানু ও তার আরেক ছেলে রায়হানের ওপর হামলা করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

 

 

Share





Related News

Comments are Closed