সিলেটে ছিনতাই হওয়া টাকা উদ্ধার, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ের গোপালটিলা এলাকায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকার মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দু’জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টায় বালুচর থেকে বেলাল উরফে পিংলা বেলালকে এবং উপশহর থেকে সেলিম উরফে বটলা সেলিমকে আটক করে পুলিশ। বেলালের কাছ থেকে তথ্য পেয়ে তার বাসায় অভিযান চালিয়ে বেলালের স্ত্রীর পেটের মধ্যে বাধা অবস্থায় নগদ ১ লাখ ৬০ হাজার টাকা পায় পুলিশ। অভিযানের সময় বেলালের স্ত্রীর পেট ফুলা দেখে পুলিশের সন্দেহ হলে তিনি নিজেকে গর্ভবতী দাবি করেন। পরে মহিলা পুলিশ এনে তল্লাশি চালালে পেটের মধ্যে বাধা ১ লাখ ৬০ হাজার টাকা পাওয়া যায়।
পরে আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে টিলাগড়ের গোপালটিলা এলাকায় ছিনতাইয়ের শিকার হন ব্যবসায়ী আবু তাহের। তিনি ওয়ান ব্যাংক ইসলামপুর শাখা থেকে ৬ লাখ টাকা তুলে মোটর সাইকেল যোগে নগরীর জেলরোডের দিকে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed