রাবিতে ১৪ শিবিরকর্মী আটক
রাজশাহী থেকে হাবিব জুয়েল: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হলে অভিযান চালিয়ে হল মসজিদের ইমামসহ ১৪ শিবিরকর্মীকে আটক করেছে মতিহার থানা পুলিশ।
শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই, ক্যালেন্ডার, ডায়েরি, লিফলেট, রিপোর্ট বইসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শের-ই-বাংলা ফজলুল হক হলের মসজিদের পেশ ইমাম মো. সানাউল্লাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান, চতুর্থ বর্ষের আব্দুল হক মানিক, শরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের এমবিএর শিক্ষার্থী আনারুল হক, তৃতীয় বর্ষের মোস্তাক, ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুস সবুর, দ্বিতীয় বর্ষের সাজিদ, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফাহাদ আলম, দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবুল খায়ের, চতুর্থ বর্ষের ইউসুফ আলী, প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের সিরাজুল ইসলাম সুমন, লোকমান হোসেন সিরাজী ও ভাষা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান হোসেন সুমন।
আরএমপির উপ-কমিশনার আমির জাফর (পূর্ব) এ বিষয়ে বলেন, আমরা সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারি পূর্বে নাশকতায় সংশ্লিষ্ট শিবিরকর্মীরা হলে অবস্থান করছে। কয়েকদিনের মধ্যে তারা বৈঠকে বসবে বলেও খবর ছিলো। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় হলে অভিযান চালানো হয় ।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed