জঙ্গীবাদের বিরুদ্ধে ছাতক প্রেসক্লাবের মানববন্ধন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক প্রেসক্লাবের উদ্যোগে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বেলা ২টায় শহরের থানা রোডের রোকেয়া ম্যানশনস্থ ছাতক প্রেসক্লাব কার্যালয়ের সম্মূখে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, সদস্য সায়েম আহমদ, সাংবাদিক নাজমুল ইসলাম, শাহ মোহাম্মদ আলী মুজিব, এইচএ হেলাল, জুনেদ আহমদ রুনু, রবিউল ইসলাম তারেক, আমির হামজা জীবন, মীর তানিব, ছাতক সাহিত্য পরিষদের সভাপতি লায়েক আহমদ মাসুমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির পরিচালনায় প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed