রাজশাহীতে ছাত্রাবাসের সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে
রাজশাহী থেকে হাবিব জুয়েল : রাজশাহীকে বলা হয় শিক্ষানগরী। কেননা প্রায় ৯৭ (৯৬.৭২) বর্গ কিলোমিটার আয়তনের এই মহানগরীতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্য।এর মধ্যে রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও। প্রায় ৫০ থেকে ৬০ হাজার ছাত্র-ছাত্রীদের বসবাস। বলা যায়, ছাত্র-ছাত্রীদের অভয়ারণ্য হচ্ছে রাজশাহী।
তবে আশ্চর্যজনক হলেও সত্য, শিক্ষানগরী রাজশাহীতে তাদের জন্য অসংখ্য মেস বা ছাত্রাবাস থাকলেও এগুলোর বেশিরভাগেরই লাইসেন্স নেই। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থাও। মেসগুলোতে কারা থাকে, কোথা থেকে আসে, কোন উদ্দেশ্যে থাকে- তার কোনো তথ্য সংরক্ষণ করে না অধিকাংশ মেসই।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসন ও ট্রেড লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, মহানগরে ৩০টি ওয়ার্ডে মোট এক হাজার ২শ ৮৫টি মেস-ছাত্রাবাস রয়েছে। বেশি রয়েছে মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডে। সেখানে রয়েছে ২শ ১৭টি। আর সবচেয়ে কম রয়েছে এক নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে মেস রয়েছে মাত্র একটি।
এগুলোর মধ্যে আগস্ট পর্যন্ত মাত্র ৫০টি মেস-ছাত্রবাসের ট্রেড লাইসেন্স মিলেছে।ফলে মহানগরীজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব মেস-ছাত্রবাস অবস্থানের জন্য আদর্শ স্থান হয়ে উঠতে পারে জঙ্গি বা সন্ত্রাসীদের কাছেও। আর নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে মহানগরী।করপোরেশনের রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নূর-ঈ-সাইদ বলেন, যারা এখন পর্যন্ত লাইসেন্স না করে মেস-ছাত্রাবাস চালাচ্ছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed