সিলেটে ব্যবসায়ী হত্যায় জড়িত সুলেমানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এ্যালিগেন্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী করিম বখত মামুন হত্যায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ-সভাপতি এম সুলেমান হোসেন চৌধুরীকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ২টার দিকে এ্যালিগেন্ট শপিং সিটির পার্কিংয়ের সামনে নিজের মোটরসাইকেল রাখেন ছাত্রলীগ নেতা সুলেমান চৌধুরী। মোটরসাইকেলটি পার্কিংয়ে নিয়ে রাখতে সুলেমানকে অনুরোধ করেন মার্কেটের গার্ড। এতে রেগে গিয়ে গার্ডকে মারধর করেন সুলেমান হোসেন চৌধুরী।
এসময় ব্যবসায়ী করিম বখত মামুন মার্কেট থেকে বেরিয়ে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনিও মোটরসাইকেল পার্কিংয়ের মধ্যে রাখতে সুলেমান চৌধুরীকে অনুরোধ জানান। এ নিয়ে বাদানুবাদের জের ধরে সুলেমানের নেতৃত্বে ব্যবসায়ী করিম বখত মামুনের উপর হামলা চালানো হয়। তার পেটে ছুরিকাঘাত করা হয়। এসময় তার সাথে জাবেদ নামক একজন ছাড়াও আরো দু-তিনজন ছিল।
ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে সেখানে চিকিৎসাীন অবস্থায় বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
এ ঘটনার প্রতিবাদে জিন্দাবাজারের ব্যবসায়ীরা বুধবার দুপুরে রাস্তা অবরোধ করে হত্যাকারীদের ২৪ ঘটনার মধ্যে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হশিয়ারী দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed